Lalon Song Lyrics Bangla | লালন সাঁইয়ের আধ্যাত্মিক গান সংগ্রহ

লালন সাঁইয়ের ভাব-সঙ্গীত

মরহুম লালন সাঁইয়ের ভাব-সঙ্গীত

এই পোস্টে লালন সাঁইয়ের আধ্যাত্মিক ভাব-সঙ্গীত তুলে ধরা হয়েছে, যেখানে মানবজীবন, ধর্মীয় জ্ঞান, মুরশিদের গুরুত্ব এবং আত্মার পরিশুদ্ধতার গভীর বার্তা রয়েছে। প্রতিটি গানে রয়েছে দিকনির্দেশনা, সতর্কবাণী এবং আল্লাহ ও রাসুলের পথে চলার আহ্বান।


১। তোমার মত দয়াল বন্ধু

তোমার মত দয়াল বন্ধু আর পাব না। (ঐ)
দেখাও দিয়ে ওগো রাছুল, ছেড়ে যেও না। (ঐ)
তুমি হও খোদার দোস্ত, অপারের কান্ডারী সত্য,
তোমা বিনা পারের লক্ষ্য আর দেখা যায় না। (ঐ)

আছমানি আইন দিয়ে, আমাদের আনলে রাহে,
এখন মোদের ফাঁকি দিয়ে, ছেড়ে যেও না। (ঐ)

আমরা সব মদিনাবাসি, ছিলাম যেমন বনবাসি,
তোম হতে জ্ঞান পেয়েছি, আছি সান্ত্বনা। (ঐ)

তোমা বিনা এরূপ শাসন কে করবে আর দীনের কারণে,
লালন বলে আর তেমন বাতি জ্বলবে না। (ঐ)

— ফকির লালন সাঁই


২। দিবানিশি থেক সবরে হুশিয়ারী

দিবানিশি থেক সবরে হুশিয়ারী। (ঐ)
রাছুল বলে এ দুনিয়া মিছে ঝাক মারি। (ঐ)

পড়িও আউজবিল্লা, দূরে যাবে লানত উল্লা,
মুরশিদরূপ করিলে হেলা, শাস্তি যায় তারই। (ঐ)

জাহের বাতেন সব ছফিনায়, পুসিদার ভেদ দিলাম চিনায়,
এমনি মত তোমরা সবাই সবারই। (ঐ)

অবোধ অভক্ত জনা, তারে গুপ্ত ভেদ বল না,
বলিলে সে মানিবে না, করবে অহংকারী। (ঐ)

তোমরা সব খলিফা রইলে, যে যাহা বোঝা দিও বলে,
লালন বলে রাছুলের এ নসিহত জারি। (ঐ)

— ফকির লালন সাঁই


৩। রাছুলের সব খলিফা কয়

রাছুলের সব খলিফা কয় বিদায় কালে। (ঐ)
গায়বী খবর আর কি পাব, আজ তুমি গেলে। (ঐ)

কোরানের ভিতর সে-ত মকতায়াত অক্ষত কত,
মানে কও তার ভাল মত, ফেল না গলে। (ঐ)

মহা পেচ আইন তোমার বুঝে ওঠে কি সাধ্য কার,
কি করিতে কি করি আর, বুঝি না বুঝলে। (ঐ)

আহাদ নামে কনে আপনি, মিম দিয়ে মিম কর নফী,
নফী মানে কি তার কও নবিজী, লালন তাই বলে। (ঐ)

— ফকির লালন সাঁই


৪। আশেক বিনা ভেদের কথা

আশেক বিনা ভেদের কথা কে আর পোঁছে। (ঐ)
শুধালে খলিফা সবে রাছুল বলেছে। (ঐ)

মাশুকে যে আশেকী, খুলে যায় তার দিব্য আঁখি,
নফছ আল্লা নফছ নিব, দেখবে অনায়াসে। (ঐ)

যিনি মুরশিদ রাছুল উল্লা, সাবুদ কোরান কালুল্লা,
আশেকে বলিলে আল্লা, তাও হয় সে। (ঐ)

মুরশিদের হুকুম মান, দায়েমী নামাজ জান,
রাছুলের ফরমান, লালন তাই বলে। (ঐ)

— ফকির লালন সাঁই


সারসংক্ষেপ

এই ভাব-সঙ্গীতগুলোতে লালন সাঁই মানুষের আত্মিক উন্নয়ন, মুরশিদের অনুসরণ, দুনিয়ার মোহ ত্যাগ এবং আল্লাহ-রাসুলের পথে চলার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, সত্য জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন ভক্তি, ধৈর্য এবং সঠিক পথের অনুসরণ।

Share this post with everyone

See next post
No one has commented on this post yet
Click here to comment

of this websitePrivacy Policy Accept and comment. Every comment is reviewed.

comment url